রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীতে চলমান নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি পুরো রাজধানী জুড়ে নিরাপত্তা টহল দেবে। মোতায়েন করা বিজিবি বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানান মোহসীন রেজা।
কেএইচ





