রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে পাসিং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
এদিকে, সকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাদরাসা মাঠে প্রবেশের মূল গেইটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা কর্মীরা মাঠে আস্তে শুরু করেছে।
তিনি বলেন, বিভাগের আট জেলা থেকে এ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন। সকাল সাড়ে ৯টার মধ্যেই আমরা জনসভা শুরু করবো। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।
এনএইচ





