কেন্দ্র ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচী পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালিত হয়।

এর আগে, ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি অংশ নেয়।

এসময় জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন অভিযোগ করে বলেন, ‘গত ৮ নভেম্বর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হলেও সেদিন নতুন কমিটি ঘোষণা না করে কাউন্সিল অধিবেশন ছেড়ে চলে যান কেন্দ্রীয় নেতারা। পর দিন কেন্দ্র থেকে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।’

অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

জেআই