ঈদ-উল-ফিতরের দিন মুসল্লিদের নিরাপত্তায় র্যাবের তিনি স্তরের নিরাপত্তা ব্যাবস্থা থাকবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদ উপলক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ দেশের বিভিন্ন বড় বড় ঈদের জামাতে র্যাবের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
বেনজীর আহমেদ বলেন, ঈদে মুসল্লিদের সুষ্ঠুভাবে ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়অ হবে। প্রতিবারের মতো এবারো ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি, ভিআইপি ও ভিভিআইপি অতিথিরা নামাজ আদায় করবেন। র্যাবের ভেহিকেল স্ক্যানার দ্বারা সকল গাড়ি তল্লাশি করা হবে।
এআই/





