যশোরের বেনাপোল-পুটখালী সীমান্তে গুলি করে গরু ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজিবির আমন্ত্রণে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আঃ রহিম, পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিনসহ ৫ সদস্যের প্রতিনিধি দল ।আর ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা ৪০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্ণেল কে এস শুকলা, আঙরাঈল ক্যাম্প কমান্ডার সহ ৫ সদস্যের প্রতিনিধি দল।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আয়ুব হোসেন প্রতিবেদককে জানান, ২৭ (অক্টবর) মঙ্গলবার ভারত থেকে গরু আনার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা মনিরুল ইসলাম(৩৩)নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। বিষয়টি নিয়ে বিজিবি প্রতিবাদ জানাতে বিএসএফ কর্মকর্তাদের আমন্ত্রণ জানায়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আঃ রহিম জানান, বৈঠকে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অলোচনায় পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইলের বিএসএফ কর্তৃক মঙ্গলবার রাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম(৩৩)কে হত্যা সহ সীমান্তে বিভিন্ন অবৈধ-অনুপ্রবেশ চোরাচালান নিরোধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া কোনো গরু ব্যবসায়ী অথবা সাধারণ বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢুকলে তাকে হত্যা না করে বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য বৈঠকে বিএসএফের প্রতি দাবি জানায় বিজিবি।

এমএ