ফ্রান্সে হযরত মোহাম্মাদ (সা:) -এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার প্রতিবাদে ইমাম-ওলামা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে হাজার-হাজার ধর্মপ্রান মুসল্লিদের অংশ গ্রহনে এই প্রতিবাদ সমাবেশ হয়।

মুরারীপুর মাদ্রাসার মহতামিম মাও: সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও ঠুটিয়াপাকুর দারুল উলুম মইনুল হক মাদ্রাসার মহতামিম মাও: শাহ আলমের পরিচালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা, সুইগ্রাম মাদ্রাসার মহতামিম মাও: মশিউর রহমান, তারাবিয়াতু সন্নাহ্ মাদ্রাসার মহতামিম মাও: নুরুনব্বী, ফকিরহাট মাদ্রাসার মহতামিম মাও: রফিকুল ইসলাম, খাদ্য গুদাম মসজিদের ইমাম মাও: তাজুল ইসলাম, হাজ্বীপাড়া মাদ্রাসার মহতামিম মাও: মাহবুব সাহেব, মাও: ফরহাদ হোসাইন, মাও: আনাছ সাহেব, মুফতি মাও: খলিলুর রহমান, মাও: শরাফ সাহেব, মাও: আব্দুল্লাহ সাহেব প্রমুখ।

বক্তারা তৌহিদী জনতার পক্ষে হযরত মোহাম্মাদ (সা:) -এর ব্যঙ্গচিত্র প্রকাশকারি ফান্স সরকারের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বাতিল ও তাদের উৎপাদিত পন্য বর্জন করার দাবি জানান।

এছাড়াও ইমাম-ওলামা পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর ১০ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

রুবেল/এমবি