নারায়গঞ্জের বহুল আলোচিত সাতখুনের ঘটনায় গ্রেফতার র্যাব সদস্য আসাদুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসাদকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক কেএম মহিউদ্দিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব- ১১ সদর দফতর থেকে সাতখুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মামুনুর রশিদ জানান, রোববার সকাল ১০টার দিকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হয় আসাদকে। এ ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
চলতি বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
কেএইচ





