জামায়াত নেতা মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে ডাকা আজ বৃহস্পতিবারের হরতালের শুরুতেই দিনাজপুরে রাস্তায় বেরিকেট দিয়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে শিবির।

হরতালের প্রথম প্রহরে মিছিলটি শহরের কালিতলা হয়ে চৌরঙ্গী মোড় অতিক্রম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়।
হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে বেশ কিছু দোকান-পাট বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম।
রিক্সা-ভ্যান,অটোরিক্সা, টেম্পু,নসিমন চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক।
হিলি স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





