সাভারের আশুলিয়ায় পাঁচ কেজি গাঁজাসহ ছগীর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে আশুলিয়ার জিরাবো এলাকা তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ভৈরব এলাকা থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ ছগীর নামে ওই মাদক ব্যবসায়ী আটক করা হয়।

আটক ছগীর জিরাবো এলাকায় নিজেকে ভ্যানচালক হিসেবে পরিচয় দিয়ে বসবাস করতেন।

এরই অন্তরালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন ছগীর। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে, ইতিমধ্যে মাদক চালানের একটি বড় অংশ পাচার করে দিয়েছে বলে জানায় আটক ছগীর। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসএইচ