রান্নার চুলা থেকে আগুন লেগে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার কলেজ রোডে একটি মুদি দোকান ও একটি গ্যারেজ পুড়ে গেছে। রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহল্লাদ সিংহ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। তারা প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি জানান, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে উত্তম দত্তের মালিকানাধীন একটি মুদির দোকান, একটি গ্যারেজ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এইচ ই





