জয়পুরহাটে ৩টি ট্রাক ভাঙচুর ও ১টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে চাল বোঝাই কয়েকটি ট্রাক জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ৩টি ট্রাক ভাঙচুর করে। ফেরার সময় ২ জনকে আটক করে পুলিশ। একই রাতে ধারকী ঘোনাপাড়া এলাকায় আলু বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
জয়পুরহাট সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে হিলি স্থলবন্দর থেকে ছেড়ে আসা বেশ কিছু পণ্যবোঝাই ট্রাক পুলিশ ও বিজিবি পাহারায় চলাচল করতে দেখা গেছে।
কেএইচ





