বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের নবনির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন ভবন, শহীদ মিনারসহ নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন।শুক্রবার দুপুরে তিনি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস, স্থানীয় সরকারের বগুড়ার উপ-পরিচালক গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. কে. আজাদ, নারী ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেকসহ সংশ্লিষ্টরা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মাদক বিষয়ে জিরো টলারেসন্স দিখিয়ে কেবলমাত্র আর্থিক দণ্ড না দিয়ে কারাদণ্ডাদেশ দেওয়ার নির্দেশ দেন। এছাড়া সরকারি সড়ক পথে চলাচল করা তিন চাকার ভ্যান-রিকশা থেকে বিধি অনুযায়ী ট্যাক্স আদায় করারও নির্দেশ প্রদান করেন তিনি।

জেআই