টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে নিহতদের নামতাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ঐ ট্রাকটির চালক ও হেলপার নিহত হন। নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।
এম এ





