যশোর বেনাপোলের সিকারপুর সীমান্তের নারিকেল বাড়ীয়া থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সীমান্তের শীর্ষ মাদক পাচারকারী ইউপি সদস্য মফিজুর রহমান,ভারতীয় নাগরিক জাকির হোসেন,ও ফেনসিডিল ব্যাবসায়ি মজিবরকে আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ যশোর২৬বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিলের চালান আমদানি করা হয়েছে জানতে পারেন বিজিবি।
শুক্রবার ভোররাতে সীমান্তের নারিকের বাড়িয়ায় অভিযান চালান তারা। মাটিখুড়ে উদ্ধার করা হয় ফেনসিডিল। আটক করা হয় অভিযুক্তদের। মেম্বর সীমান্তের শীর্ষ মাদক ব্যাবসায়ি বলে জানান তিনি।
আটক ফেনসিডিল সহ আসামীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
নাসির/এআই





