'নেটওয়ার্কিং, অটোমেশন ও ডাটাবেজ উন্নয়ন' শীর্ষক একটি কর্মসূচির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় পেনশন প্রদান, বাজেট ব্যবস্থাপনা, কর্মকর্তাদের ছুটি ও শৃংখলামূলক কার্যক্রম, গাড়ী সেবা নগদায়ন, কর্মকর্তাদের এসিআর ও ব্যক্তিগত তথ্য ব্যস্থাপনা, পদ-সৃজন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরো স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  
সরকারি কাজে গতিশীলতা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে মন্ত্রণালয়ে ই-ফাইল ব্যবস্থাপনা  বাস্তবায়ন শুরু করা হয়েছে। ইতোমধ্যে ই-ফাইলিং বা নোটিং সিস্টেম ডেভেলপ করা হয়েছে এবং ২০২৬ জন কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ই-মেইল ব্যবহারের সুবিধা সম্প্রসারিত করা হয়েছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ও অন্যান্য ক্যাডারের উপ-সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের চাকুরি ও ব্যক্তিগত তথ্য সম্পর্কিত ডাটাবেজ (পিএমআইএস) আধুনিকায়ন করা হয়েছে। সব ক্যাডারের সকল কর্মকর্তাকে এই সিস্টেমের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে সকল ক্যাডারের ২৯ হাজার ৫৫৮ জন (৬৮%) কর্মকর্তা অন-লাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং প্রাথমিক ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]