জেলার গাবতলী উপজেলা থেকে সোমবার ভোরে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকরা হলেন- উপজেলার গোয়ালপাড়ার আব্দুল বাকী প্রামাণিকের ছেলে শামীম মিয়া (৩২), তোতা মিয়ার ছেলে আতিকুর রহমান (৩০), মৃত আহম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫৮)।

আটকদের কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া উপ-অঞ্চলের বগুড়া সদর সার্কেল পরিদর্শক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল ভোরে অভিযান চালায়। অভিযানে গাবতলী থানার গোয়ালপাড়ার মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল বাকী প্রামাণিকের ঘর থেকে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।

জেআই