মুন্সীগঞ্জে পুকুর ও গাছের ডালে পৃথক পুথক জায়গা থেকে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এলাশ দুটি উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি উপজেলার বেতকা প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির (৫৫) ভাসমান লাশটি উদ্ধার করা হয়। তবে এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে মারা গেছে। লোকটি বাড়ি এই এলাকায় নয়।
তবে স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লোকটি পাগল হিসাবে এখানে পরিচিত ছিল।
অপরদিকে মুন্সীগঞ্জ শহরের যোগিনীঘাটের একটি বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় রিকশাচালক নয়ন মিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী দক্ষিণ ইসলামপুরের মৎস্যজীবী সিরাজ মিয়ার ছেলে।
নয়নের মা রাশিদা বেগম জানান, যোগিনী ঘাটের রিকশা গ্যারেজেই বন্ধুদের সঙ্গে রাতে ঘুমাতেন নয়ন।
সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমই





