সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ৩৫ টন ভারতীয় চোরাই কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুর দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বানিয়াগাঁও গ্রামের পাটলাই নদীর তীরে একটি ঝুপড়ি ঘরে লুকিয়ে রাখা এসব কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার মূল্য প্রায় চার লাখ টাকা।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৮-এর অপারেশনাল অফিসার মেজর মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব কয়লা জব্দ করা হয়েছে। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
কেএইচ





