রাজধানীর চকবাজারে পারফিউম কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৩২)বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। তার শরীরের ৮৫ ভাগ দগ্ধ ছিল।
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় চকবাজারের ৩ নম্বর ছোটকাটারার আটতলা ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণে আজিজ (৩০), কবির (৩২) এবং মফিজ (৪২) নামের তিনব্যক্তি দগ্ধ হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]