নাটোরে শহরের কানাইখালি এলাকায় মোটরসাইকেলের চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল মান্নান বলে জানা গেছে। তিনি নাটোর জজ আদালতের সিনিয়র আইনজীবী ছিলেন।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নানের বাড়ি নাটোর শহরের মীরপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে শহরের কানাইখালি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল আব্দুল মান্নানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় এলাকার লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই/