ঝিনাইদহে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি, সারাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সকল রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
শুক্রবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাবেয়া হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব রনকসহ নেতা-কর্মীরা।
এমকে





