রাজধানীর মিরপুরে হরতালের সমর্থনে জামায়াতের মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত।

আজ (বুধবার) সন্ধ্যায় জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ আরমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সমাবেশের শেষ পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে ৪ জনকে গুরতম আহত করে। পরে তারা প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে এর আগে মিরপুর পশ্চিম থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মিছিলটি কল্যাণপুর নতুন বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজ লেনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান।

উপস্থিত ছিলেন মিরপুর পশ্চিম থানা সেক্রেটারি নাজমুস সা’দাত, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট গাজী মাহফুজুর রহমান, জামায়াত নেতা শামসুল ইসলাম, মাওলানা গোলাম মাসুম চৌধুরী ও ছাত্রশিবিরের মিরপুর পশ্চিম থানা সভাপতি গাজী আব্দুল হান্নান প্রমূখ।

এমবি