নাটোর জেলা যুবলীগ কার্যালয়ের সামনেই ওবায়দুর রহমান নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, রোববার সন্ধ্যার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা যুবলীগ কার্যালয়ের সামনে দিয়ে বাড়িতে ফিরছিলেন ওবায়দুর। এ সময় কয়েকজন সন্ত্রাসী পিছন থেকে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নাটর, ৬ জুলাই (টা্ইমনিউজবিডি.কম) কেবি