চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে পাহাড় ধসে দুজন নিহত হয়েছে।
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাতের মধ্যে শনিবার (২১ মে) সকালে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মামুনুর রশিদ বিষয়টি জানিয়েছেন।
নিহত মায়ের নাম কাজল বেগম (৪৮)। ছেলের নাম মো. বেলাল হোসেন (১০)। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত লাশ উদ্ধারে ঘটনাস্থলে কেউ যায়নি।
তবে দুজনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে সীতাকুণ্ডের কুমিরা থেকে ফায়ার সার্ভিসের টিম গেছে।
এমআর





