অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলার আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী  পটুয়াখালি-৪ আসনের বর্তমান এমপি মাহবুবুর রহমান ব্যক্তিগত শুনানির সুযোগ চেয়ে দুদকে আবেদন করেছেন।

 মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দফতরে এমপি মাহবুবুর রহমানের আবেদনটি জমা হয়েছে।

আসামি মাহবুবুর রহমান এমপি দুদক আইন-২০০৪ এর ২২ ধারায় ব্যক্তিগত শুনানির সুযোগ চেয়ে আবেদনটি করেন।

তিনি (মাহবুব) দাবি করেন, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বহু বিভ্রান্তিকর তথ্য রয়েছে। আর মামলার বরাদ দিয়ে মিডিয়ায় তার বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারিত হয়েছে। এসব বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দুদকের সামনে উপস্থাপন করতে চান তিনি।

জানা যায়, গত ২১ আগস্ট দুদক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ৫ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ (জ্ঞাত আয় বহির্ভুত) সম্পদ অর্জন এবং ১ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। আর দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারি মামলার তদন্ত করছেন।

ঢাকা, একে, ২ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ