চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদগামী একটি খালি ট্রাকে পেট্রলবোমা মেরেছে দুবৃর্ত্তরা। এতে ট্রাকে আগুন ধরে যায়।

সোমবার রাত ৮টায় কানসাট বাজারের কাগচিপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খালি ওই ট্রাক সোনামসজিদ অভিমুখে যাওয়ার সময় কানসাট বাজারের কাগচিপাড়া মসজিদের সামনে দুবৃর্ত্তরা হঠাৎ পেট্রেলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) চৌধুরী যোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ