শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শেখ আসমান এবং যুবলীগ নেতা নাসিম রূপক এই হামলায় নেতৃত্ব দিয়েছেন। এতে ইমরান এইচ সরকার সমর্থিত মঞ্চের ৫ কর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হামলা হয়।
আহতরা হলেন গণজাগরণ মঞ্চের কর্মী নবেন্দ্র শাহা জয়, আশিকুর রহামন রহমান অনু, অরণ্য শাকিল, আদনান, সনাতন। এদের মধ্যে অরণ্য শাকিলে মাথা ফেটে যায়। তাদেরকে বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী বলেন, ‘রাত ৯টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে আলাপ করছিলেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় কয়েক জন কর্মী জাদুঘরের সামনের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসমান, ছাত্রলীগ নেতা নাসিম, রূপক, মিলন পাঠান টিটুর নেতৃত্বে ৩০-৪০জন ছাত্রলীগ সমর্থিত মঞ্চের নেতারা লাঠিসোঁঠা নিয়ে ইমরান সমর্থিত গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায়। তারা গণজাগরণ মঞ্চের কর্মীদের গায়ে গরম পানি ঢেলে দেয়। এবং স্ট্যাম্পের আঘাতে সংগঠক শাকিলের মাথা ফেটে যায়।’
এ বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘গণজাগরণ মঞ্চ আগে থেকেই দুই গ্রুপে বিভক্ত ছিল। রাত ৯টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে।’
তিনি জানান, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসমান বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না।
ইমরান এইচ সরকারের অভিযোগ, ইসলামী ব্যাংকের টাকা নিয়ে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠানের বিরোধিতা করার কারণে কয়েক সপ্তাহ ধরেই মঞ্চের কর্মীদের হুমকি দিয়ে আসছিল ছাত্রলীগের নেতারা।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, প্রায় প্রতিদিন সন্ধ্যায় শাহবাগে গণজাগরণমঞ্চের কর্মীরা অবস্থান করে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায়। জয়ের হাত ভেঙে দেয় বলে জানান ইমরান। তারা মঞ্চের কর্মী তানভীরের গায়েও আগুন ধরিয়ে দেয়।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
জাতীয়
শাহবাগে গণজাগরণকর্মী ও ছাত্র-যুবলীগ সংঘর্ষ, আহত ৫
শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শেখ আসমান এবং যুবলীগ নেতা নাসিম রূপক এই হামলায় নেতৃত্ব দিয়েছেন। এতে ইমরান এইচ সরকার সমর্থিত মঞ্চের ৫ কর্মী আহত





