কুষ্টিয়ার মিরপুরে শেফালী খাতুন (২৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শেফালী উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়ীয়া গ্রামের বুদোর স্ত্রী।
সোমবার বিকেলে খবর পেয়ে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,পারিবারিক কলহের জের ধরে স্বামীর শেফালীর কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বুদো তার স্ত্রী শেফালী খাতুনকে বটি দিয়ে মাথায় সজরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
ইআর





