কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক হাবিবুর রহমান নিহত হয়েছেন।
বুধবার (০১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ঝালকাঠির পূর্ব চাদকাঠি এলাকার বাসিন্দা।
কক্সবাজার ১৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রামুর হিমছড়ি পাহাড়ে অবৈধভাবে মালেশিয়াগামীদের জড়ো করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি টিম অভিযানে যায়। কক্সবাজার ও ইনানী বিচের মাঝামাঝি হিমছড়ি পাহাড়ের কাছে গেলে তিনটি বন্য হাতির আক্রমণের মুখে পড়ে দলটি।
হাতিগুলো বিজিবি সদস্যদের গাড়িতে ও পাহাড়ের পাশে অবস্থিত বাড়িতে হামলা চালায়। এ সময় সবাই নিরাপদ দূরত্বে সরে গেলেও হাবিবুর রহমান হাতির পায়ের নিচে চাপা পড়ে মারা যান। তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
ইআর





