দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটে তিন উপজেলায় ১৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

বহিষ্কৃতদের মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচজন, দক্ষিণ সুরমা উপজেলার চারজন এবং গোলাপগঞ্জ উপজেলার চারজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

বিশ্বনাথ উপজেলায় বহিষ্কৃতরা হচ্ছেন- উপজেলার দেওকলস ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিন, বিশ্বনাথ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছয়ফুল হক, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেন, রামপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আছাব উদ্দিন।

দক্ষিণ সুরমা উপজেলায় বহিষ্কৃতরা হচ্ছেন- মোগলাবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. চুনু মিয়া, দাউদপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আলম এবং সিলাম ইউনিয়নে আওয়ামী লীগ নেতা এম কে করিম কাওছার ও মুজিবুর রহমান মেম্বার।

অন্যদিকে গোলাপগঞ্জ উপজেলায় বহিষ্কৃতরা হচ্ছেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ জিলু, ভাদেশ্বর ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান আশু এং লক্ষ্মীপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কবির আহমদ মুশন।

এমই