রাজধানীর তেজগাঁওয়ে রেললাইনের পাশের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ মোদক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সোয়া ৫টার দিকে তেজগাঁও রেললাইনের পাশের বস্তিতে আগুন লাগে। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তিনি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি।
এআই
জাতীয়
তেজগাঁওয়ে বস্তিতে আগুন
রাজধানীর তেজগাঁওয়ে রেললাইনের পাশের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।





