হরতালে নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসময় সদর উপজেলা থেকে ১১, শৈলকূপা থেকে ৩, হরিণাকুণ্ড থেকে ৫, কালীগঞ্জ ও মহেশপুর থেকে ৪ ও কোটচাঁদপুর উপজেলা থেকে ১ বিএনপি নেতাকে আটক করা হয়।
এমআর





