নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাহার আলীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে ইটালী ইউনিয়নের লটাবাড়িয়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেদার হায়াত শোক প্রকাশ করেছেন।





