পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ব্রিজ ভেঙে দুই পাথরবোঝাই ট্রাক খালে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
আজ (বুধবার) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বুধিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হেলপার আসাদুজ্জামান (২৫) সাতক্ষীরা জেলার বাসিন্দা।
মঠবাড়িয়া ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, ভোরে দুটি পাথরবোঝাই ট্রাক সাতক্ষিরার ভোমরা থেকে মঠবাড়িয়ায় আসছিল।
পথে ওই বুধিঘাটা এলাকার ব্রিজের উপর উঠলে ট্রাক দুটি ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার নিহত হন। এ সময় দুইজন আহত হয়েছেন।
বুধিঘাটার ওই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। পাথরবোঝাই দুই ট্রাকের ভার বেশি হওয়া ব্রিজটি ভেঙে এই হতাহতের ঘটনা ঘটে। হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এসএম





