কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, গুলি, চাপাতিসহ বেশকয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের থানাপাড়া বাঁধপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন, সকালে শহরের থানাপাড়াস্থ বাধ এলাকার একটি বাগানের মধ্যে থেকেপরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, গুলি, চাপাতিসহ বেশকয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পরেনি পুলিশ।
এআর





