গাইবান্ধার পলাশবাড়ীতে হত্যা মামলার আসামি জামিনে এসে বাদীসহ পরিবারের লোকজনদের মামলায় জড়ানোর হুমকি দিয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বুজরুক টেংরা গ্রামের প্রতিপক্ষ মুছা ও সোলেমান গং’রা গত ১৩ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধে একই গ্রামের ইছর উদ্দিনের পুত্র দুদু মিয়াকে খুন করে। এ ব্যাপারে ১৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের হয়।
পুলিশ মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে। তন্মধ্যে সম্প্রতি ৪ জন আসামি জামিন পায়।
মামলার বাদী আঃ কাদের মন্ডল জানান,আসামিরা জামিনে এসে মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছে। পরে বাদী আঃ কাদের গত ২৩ অক্টোবর পলাশবাড়ী থানায় জিডি করেছেন।
এমএ





