কুষ্টিয়ার মিরপুরে দুই ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যায় উপজেলার বারুইপাড়া ইউপির মশান বাজার থেকে তাদের আটক করে।

আটকৃতরা-মশান গ্রামের মৃতঃ আমির মুন্সির ছেলে আশা (২৪) ও শহর মেধার ছেলে আসলাম (৩৩)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালার উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফোর্স নিয়ে তাদের আটক করা হয়েছে। এরা ডাকাত দলের সদস্য। এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে।

ইআর