যশোর র‌্যাব ৬ ব্যাটলিয়নের সদস্যরা বেনাপোল দূর্গাপুর সড়ক থেকে নোহা মাইক্রোবাস ভর্তি ফেনসিডিলের চালান আটক করেছে। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

যশোর র‌্যাব ৬ এর-এ এসপি জিয়াউল হক টাইমনিউজবিডিকে জানান,গোপন সুত্রে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিলের চালান বাংলাদেশে প্রবেশ করছে।

শনিবার সকালে বেনাপোল দূর্গাপুর সড়ক এলাকা অভিযান চালায় তারা। এসময় চোরাকারবারীরা র‌্যাবের উপস্তিতি টের পেয়ে পাশের একটি গ্যারেজ ফেনসিডিল বোঝায় ঢাকা মেট্ট=চ-১১-৩৯৩৫নং ধারী নোহা মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। মাইক্রো বাসটি উদ্ধার করে যশোর র‌্যাব হেড কোয়াটারে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা ফেনসিডিল চালানের সাথে অভিযুক্ত কোন মালিক বা পাচারকারীর নাম জানাতে পারেনি।

এসএইচ