মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় বসত বাড়িতে আগুন লেগে ৯টি ঘর পুড়ে গেছে।

রোববার সন্ধ্যা ৬টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের আমবাগ এলাকায় জনৈক মজিবুর রহমানের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন লেগে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম তালুকদার বলেন, বিদ্যুতের লাইন থেকেও আগুন লাগতে পারে।

কেএইচ