কুমিল্লা জেলার বরুরার খোশবাস ইউনিয়নে আরিফপুর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এ সময় গুলিতে বিএনপি প্রার্থী জাকির হোসেন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টায় দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার অল্পক্ষণের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে আইন-শৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দেশের ৬৩৯ ইউনিয়নে একযোগে শুরু হয়েছে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত।

প্রসঙ্গত,গত ১৮ ফেব্রুয়ারি ৬৮৪টি ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২ মার্চ, যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ। ইসির ঘোষণা অনুযায়ী ৬৮৪টি ইউপিতে ভোটগ্রহণের কথা থাকলেও নির্বাচন হচ্ছে ৬৩৯ টিতে।

দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮১টি ইউপিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো প্রার্থী নেই। আর প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী নেই ৪৮৭টি ইউপিতে।

এমই