ইউক্রেনে মালয়েশিয়ান বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ২৮৩ যাত্রী ও ১৫ জন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন তুন আব্দুল রাজ্জাকের কাছে  মালয়েশিয়ার দূতাবাসের মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমবেদনা জানান।

শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষে জানানো শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে নিহতদের আত্মার শান্তি ও শোকার্ত পরিবার যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন সে প্রার্থনা করেন।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ