যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রত্যাক্ষাণ করেছে মঞ্চের একাংশের কর্মীরা। এসময় প্রায় ৫০ জন কর্মী মিছিল করে।
মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে তারা এ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি চত্বর হয়ে হাইকোর্টের দিকে রওনা দিয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়। এরপর রায়ের প্রতিবাদে মিছিল বের করেন তারা।
এর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, রায় আশানূরুপ না হলে তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান নেওয়া হবে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ বহাল রাখা হলো।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





