নড়াইলে জাতীয় দিবস দিবস উপলক্ষে আলোচনা সভা, যুবদের মাঝে অনুদান ও ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার (১ নভেম্বর) যুব প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান।

বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ,ডিপিসি ইকবাল মাহমুদ, যুব আত্মকর্মী মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে ৮৫ হাজার টাকার অনুদানের চেক, ৮ লাখ ২৫ হাজার টাকার যুব ঋণ, ৬টি ট্রেডে ১২ প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএইচ