বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চকলোকমান এলাকায় নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, রাত ১২টার পর বিপুল সংখ্যক গোয়েন্দা পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন পুলিশ শহরের চকলোকমান এলাকায় অবস্থিত সাবেক জামায়াত নেতা গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিন ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হকের বাসভবন ঘেরাও করে।
এসময় গোলাম রব্বানী এবং অধ্যাপক নাজিমুদ্দিন বাসাতেই ছিলেন। তবে, মাওলানা আব্দুল হক বাসায় ছিলেন না। দীর্ঘ প্রায় একঘণ্টা তিন শীর্ষ জামায়াত নেতার বাসায় তল্লাশী চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের শীর্ষ দুই নেতাকে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এদিকে, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন দুই শীর্ষ নেতার গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।
এআই





