নীলফামারীর সদর উপজেলায় দারোয়ানি টেক্সটাইল মিলের পরিত্যক্ত বড় মাঠ সংলগ্ন বকসি পাড়ার গ্রামের একটি পাটক্ষেত থেকে এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কবিরাজের নাম আব্দুল আজিজ ওরফে কালু ফকির (৬০)।
মঙ্গলবার দুপুরে ওই কবিরাজের লাশ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা পুলিশ
নিহতের বাড়ি চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ামোড় গ্রামে।
এলাকাবাসী জানায়, কালু ফকির এলাকায় ঝাঁড় ফুক ও কবিরাজির কাজ করতো। গতকাল সোমবার রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে বাড়ি অদূরে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ আজ মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে নিহতের বড় ছেলে আজিজার রহমান সাংবাদিকদের জানান, এক প্রতিবেশীর সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘ ১০ বছর ধরে একটি মামলা চলছে।
এআই





