বেনাপোল-ভারত থেকে অবৈধভাবে নদী ও স্থলসীমান্ত পথে পাচার হয়ে আসা ৪৯টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক গরুর চালান মঙ্গলবার বিকালে প্রকাশ্য নিলামে দেওয়া হবে বলে জানান ক্যাম্প কমান্ডার গিয়াস উদ্দিন।
যশোর ২৬বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার সকালে বেনাপোল ও শার্শা সহ বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে গরুর চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ও ব্যাবসায়িরা গরু ফেলে পালিয়ে যায়।
উদ্ধার করা হয় ৪৯ টি বিভিন্ন সাইজের গরু। যার দাম প্রায় ৩৫ লাখ টাকা বলে জানায় বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
এসএম





