নাশকতার মামলায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিমুল গনি মান্নাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বিএনপি নেতা মান্না লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হাজী নজির আহম্মদের ছেলে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে বিএনপি নেতা মান্নাকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে ৭ জানুয়ারি চৌমুহনী বাজারে পুলিশের উপর বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা হামলা চালায়। এতে দুই জনের মৃত্যু হয়।

মান্না এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নাম্বার আসামি বলে জানান ওসি।

এসএইচ