পটুয়াখালীতে মাদক মামলায় নুরুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কমল দত্ত জানান, ২০১১ সালের ১৯ জুলাই রাতে শহরের সবুজবাগ এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পটুয়াখালী ক্যাম্পের (র্যাব-৮) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ লিটার তরলএবং ৫৫ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলামকে আটক করে।
তিনি জানান, ওই সময় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায়ে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি নুরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
এসএইচ





