জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা ২ দফায় ৭২ ঘন্টার হরতালে নাশকতার আশংকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাত হতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
ব্র্হ্মাণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ১৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
কেএইচ





