মামলা পরিচালনার জন্য বড় বড় আইনজীবিদের পাশে না পাওয়ার অভিযোগ করে কমিশন-দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, হলমার্কসহ দেশের বড় দুর্নীতির মামলাগুলো পরিচালনা করার জন্য দেশের বড় আইনজীবীদের আমরা আমাদের পাশে পাই না। কারণ আমরা তাদের পারিশ্রমিক ঠিকমতো দিতে পারি না। এ কারণে দেশের বড় বড় আইনজীবী আসামিদের পে মামলা পরিচালনা করেন। দুদকের মামলা দীর্ঘদিন ঝুলে থাকে ডকুমেন্ট না পাওয়ার কারণে। আইনী সীমাবদ্ধতাও আছে।

মঙ্গলবার দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে দুপুরে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন আয়োজিত দুর্নীতি প্রতিরোধ কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম এবং সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সনদ জালিয়াতি ধরা পড়ায় অনেক সচিব চাকরী ছেড়ে দিয়েছেন দাবী করে দুদক চেয়ারম্যান বলেছেন, দেশের কতিপয় সচিব মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে দেশকে এবং দেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। তাদের অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন সনদ জালিয়াতি ধরা পড়ায়।

দুদক প্রধান বলেন, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে দেশের সব শিক্ষিত মানুষ কাজ করেন। তারা আইন মানতে চান না। তারা বাইম মাছের মতো পিছলে যান। তাদের ছাই দিয়ে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারেন।

খুব শিগগিরই রংপুরে গণশুনানির আয়োজন করা হবে উল্লেখ্য করে তিনি বলেন, দেশের ৫টি জেলায় পাবলিক হেয়ারিং বা গণশুনানির ব্যবস্থা নেয়া হয়েছে। এ সব শুনানিতে দেশের সকল সরকারি কর্মকর্তা জনগণের প্রশ্নের জবাব দেবেন।

সভায় রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, সদস্য অধ্য খন্দকার আবুল হাসনাত ফখরুল আনাম, সাংবাদিক আফতাব হোসেন, সঙ্গীত পরিচালক খাদেমুল ইসলাম বসুনিয়া, প্রমুখ।
জেআই